সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১০:৫৬ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়।

জানা গেছে, একটি অভিযোগের ভিত্তিতে সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এর আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন একদল ব্যক্তি।

এ বিষয়ে পরে আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেয়ায় মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি।

উল্লেখ্য, সাবেক অন্তবর্তী সরকার গত ১০ ফেব্রুয়ারি অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদ বিবরণী প্রকাশ করে।

আসিফ মাহমুদের সম্পদ বিবরণীতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার সম্পদ ও টাকার পরিমাণ উল্লেখ নেই।

২০২৪ হতে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তার আর্থিক সম্পদের বিবরণ ১৪ লক্ষ ২৪ হাজার ৭১৪ টাকা দেখানো হয়েছে। অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ লাখ দশ হাজার টাকা।

উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশের বাইরে তার কোনো সম্পদ নেই। তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৭১৭ টাকা। ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ২৮ হাজার ৬৬৯ টাকা।

সম্পদ বিবরণীতে কোনো মন্তব্য করা হয়নি। শুধু ২০২৩-২৪ অর্থবছরের তার TIN (টেক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার সার্টিফিকেট) ছিল না বলে জানানো হয়েছে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছারাই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১০

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১১

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৩

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৪

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৫

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৭

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৮

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৯

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X