কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে মন্দির সংস্কারের কাজ শুরু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ভোটের আগেই রাজধানীর মহাখালীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের এক মাস না পেরোতেই এবার ওয়াদা রক্ষার নজির স্থাপন হলো ঢাকায়।

শনিবার (৭ মার্চ) মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের সামনে সংস্কার কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় উলুধ্বনি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।

মহাখালী এলাকাটি ঢাকা-১৭ আসনের আওতাধীন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে এই মন্দিরটি সংস্কার ও মন্দির প্রাঙ্গণে একটি নতুন নাট্যমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ওই আসনে নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের এক মাস না পেরোতেই মন্দিরের কাজের উদ্বোধন করেছেন। এ সংস্কার কাজে অর্থায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোর সমস্যা সমাধান করতে সরকার ও প্রশাসন আন্তরিক।’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘আমরা সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। বিএনপি কখনও আপনাদের সংখ্যালঘু বলেনি। আমরা সবাই এ দেশের নাগরিক। প্রধানমন্ত্রীর এই সিটে কাজ না করে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা-১৭ একটি মডেল নির্বাচনি এলাকা হবে। তারেক রহমানের প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন হলে সব কিছুর চিত্র পাল্টে যাবে।’

তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনেও তারা জনগণের ভোট চান। প্রশাসকের পরিবর্তে নির্বাচিত মেয়র হলে উন্নয়নকাজ আরও দ্রুত করা সম্ভব হবে।

অনেকে চায় না বাংলাদেশটা ভালো থাকুক বলে মন্তব্য করে আব্দুস সালাম বলেন, ‘বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। কিছু কিছু লোক আছে, এখন থেকে খোঁচাচ্ছে। কীভাবে আবার দেশটাকে অস্থির করা যায়। তাদের পাল্লায় কি পা দেওয়া যাবে? না, পা দেওয়া যাবে না। মাত্র সরকার আসছে, সময় দেন দুই-তিন বছর! সময় দেন, তারপর যদি মানুষের জন্য বিএনপি কাজ না করতে পারে, প্রধানমন্ত্রী যদি কাজ না করতে পারে, আপনারা সমালোচনা করবেন।’

এ সময় আন্দোলন বন্ধ রাখার আহ্বান জানিয়ে সালাম বলেন, ‘সরকার একটা উদ্যোগ নিলে আপনার পছন্দ নাও হতে পারে। কিন্তু সরকার যদি সফল হয়, তাহলে আপনারা কেন সহযোগিতা করবেন না? সরকার একটা জায়গায় একজনকে বসাবে, যদি সে দায়িত্ব পালন করতে না পারে, তারপর সমালোচনা করেন।’

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সঞ্জিত কুমার দেব জনি, রূপক সিংহ, প্রণব শাখারী প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X