বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান নেজামে ইসলাম পার্টির

রাজধানীর কাকরাইলে এক ইফতার মাহফিলে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে নেজামে ইসলাম পার্টি।
রাজধানীর কাকরাইলে এক ইফতার মাহফিলে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে নেজামে ইসলাম পার্টি।

রক্তস্নাত জুলাই বিপ্লবের পর দেশের মানুষ নতুন সরকারের কাছে সহিংসতা নয়, বরং সুশাসন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা।

রোববার (৮ মার্চ) রাজধানীর কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁয় জাতীয় নেতাদের, আলেম-ওলামা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্টির আমির মাওলানা সারোয়ার কামাল আজিজী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব ডা. মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান।

নেজামে ইসলাম পার্টির নেতারা বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও এর ঘোষিত ফলাফল নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের আবহে জনগণের ব্যালটের অধিকার ফিরে পাওয়ার আশা থাকলেও, গত ১২ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি বলে দাবি করেন তারা। ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনই ছিল জনগণের মূল চাওয়া।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান (এমপি)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। স্বাগত বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

মাহফিলে বিশ্ব শান্তি ও মানবাধিকারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানানো হয়। এছাড়া ইরানের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সেখানে অবস্থানরত প্রায় ৫০ লাখ প্রবাসী বাংলাদেশি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধ এবং বিমান চলাচল স্থগিত হওয়ায় প্রবাসীদের নিরাপত্তা ও কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। সরকার ও সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে প্রবাসীদের জরুরি সহায়তা প্রদানের আহ্বান জানান তারা।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, কর্নেল (অব.) অলি আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, মো. আখতার হোসেন (এমপি), ড. মাওলানা ঈসা শাহেদী, মুস্তাফিজুর রহমান ইরান, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। এছাড়া নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X