ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ঢাকা কলেজের একাডেমিক ভবনের গ্যালারি-৪-এ এই কর্মসূচি পালন করা হয় | ছবি : কালবেলা
ঢাকা কলেজের একাডেমিক ভবনের গ্যালারি-৪-এ এই কর্মসূচি পালন করা হয় | ছবি : কালবেলা

ঢাকা কলেজ কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) কলেজের একাডেমিক ভবনের গ্যালারি-৪-এ এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে ঢাকা কলেজের প্রায় শতাধিক কর্মচারী অংশগ্রহণ করে। ইফতার সামগ্রীর পাশাপাশি কর্মচারীদের আতর, টুপি ও সুগন্ধি সামগ্রী প্রদান করা হয়।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইমুম ইসলাম সানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনটির শাখা সভাপতি মোস্তাকিম আহমেদ। এ সময় কলেজের ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, কলেজের কর্মচারীরা যখন সহযোগিতা চান, ছাত্রশিবিরের সাধ্যমতো সাহায্যের চেষ্টা করে। চিকিৎসা ফি, সন্তানের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ছাড়াও যে কোনো প্রয়োজন বিগত সময় যেমন আপনাদের পাশে ছিলাম এখনো সেভাবে পাশে থাকবো।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে আমাদের কঠিন সময়ে লুকিয়ে লুকিয়ে হলেও কলেজের কর্মচারীদের বিভিন্নভাবে সাহায্য ছাত্রশিবির করেছে। আপানাদের আশ্বস্ত করতে চায় ভবিষ্যতে যে কোনো সহযোগিতায় আপানারা আমাদের পাশে পাবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X