কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কালবেলা অনলাইনের বুধবার (১১ মার্চ) প্রকাশিত ‘কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে প্রাণনাশের হুমকি শেকৃবি ছাত্রদল সেক্রেটারির’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীর।

প্রতিবেদনে তার বিরুদ্ধে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককের সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে আলমগীর কবীর বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।’

বুধবার রাতে পাঠানো এক প্রতিবাদলিপিতে এমনটা দাবি করেন তিনি।

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, ওই দিনে প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদারের সঙ্গে তার আলোচনা মূলত আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থান নিশ্চিতকরণের বিষয় নিয়ে হয়েছিল। আলোচনার এক পর্যায়ে ড. কাইয়ুম মজুমদার বিএনপি সম্পর্কিত কটূক্তি করলে তিনি প্রতিবাদ জানান। পরবর্তীতে তিনি জানতে পারেন যে আউটসোর্সিংয়ের নামে আওয়ামী লীগের কিছু লোককে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে।

আলমগীর কবীর বলেন, আলোচনার সময় আমি তাকে ২০২৪ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত শান্তি সমাবেশে তার উপস্থিতির একটি ছবি দেখাই এবং বিগত আওয়ামী আমলে তিনি আওয়ামীপন্থী নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও উল্লেখ করি। পরবর্তীতে তিনি এ সংক্রান্ত কিছু বিষয় স্বীকার করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের কথোপকথন শেষ হয়।

কিন্তু প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে তিনি প্রকল্প পরিচালককে প্রাণনাশের হুমকি দিয়েছেন ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। বিএম আলমগীর কবীর বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১০

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১১

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১২

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৩

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৪

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৭

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৮

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৯

টিভিতে আজ যত খেলা

২০
X