কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৩০ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি : সংগৃহীত
সংসদে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে অধিবেশন কক্ষে হাস্যরসের সৃষ্টি হয়। তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানও হাসিমুখে টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানান।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো।

পরে তিনি পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব দেন। সরকারদলীয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান।

বিরোধী দলের পক্ষ থেকেও প্রস্তাবে সমর্থন দেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বক্তব্য দিতে গিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লার কাছাকাছি। তার সঙ্গে আমার বিশেষ হৃদ্যতা রয়েছে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দচিত্তে সমর্থন জানাচ্ছি।’

এ সময় অধিবেশন কক্ষের প্রায় সবাই হেসে ওঠেন।

তবে মৃদু রসিকতার সুরে বিরোধীদলীয় উপনেতা বলেন, বিরোধী দলের সঙ্গে আগে আলোচনা করে ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদের সভাপতি করা হলে আরও ভালো হতো। ভবিষ্যতে এমন বিষয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X