কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ক্যানসারে আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান 

মো. সুমনের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা। ছবি : কালবেলা
মো. সুমনের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যরা। ছবি : কালবেলা

মরণব্যাধি বোনম্যারো ক্যানসারে আক্রান্ত মো. সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যানসার আক্রান্ত সুমনের বাড়িতে সাক্ষাৎ করতে যায়।

তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তাও করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ক্যানসার আক্রান্ত সুমন পল্লবীতে নির্বাচনী পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে তার চিকিৎসার বিষয়ে আবেদন করেছিলেন। এর প্রেক্ষিতে আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি চিকিৎসা সহায়তা প্রদান করল। সুমনের চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন বলে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১০

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১২

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৩

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৪

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৫

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৬

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৭

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৮

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৯

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

২০
X