কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চিকিৎসাধীন জান্নাতীর খোঁজখবর নিয়তে সিআরপি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল | ছবি : সংগৃহীত
চিকিৎসাধীন জান্নাতীর খোঁজখবর নিয়তে সিআরপি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল | ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে এতিম ও অসুস্থ কিশোরী জান্নাতীর চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

‘পাঁচ মাস ধরে বিছানার মধ্যে পড়ে আছি, আমার বাবা-মা কেউ নেই’— এমন শিরোনামের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। ভিডিওটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৩ মার্চ) সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন জান্নাতীর খোঁজখবর নেন।

এ সময় প্রতিনিধি দলটি জান্নাতীর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে তার চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।

মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে গুরুতর আঘাতজনিত সমস্যায় জান্নাতীর শরীরের অধিকাংশ অংশ অবশ হয়ে গেছে। ফলে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে জান্নাতী সাধারণ মানুষের কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানান। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তার নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল সাভারের সিআরপি হাসপাতালে গিয়ে জান্নাতীর চিকিৎসায় সহায়তা প্রদান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X