কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় সরকারের কথা বললেও শুরুতেই বিএনপির একদলীয় নীতি স্পষ্ট : মঞ্জু

বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) দিনাজপুর বিরামপুর উপজেলার একটি মিলানায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা আহ্বাহক শহিদুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, বিএনপি পূর্বে ঘোষণা দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে একটি জাতীয় সরকার গঠন করবে এবং সব রাজনৈতিক পক্ষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। জনআকাঙ্ক্ষা বুকে ধারণ করে তারা বলেছিল ‘সবার আগে বাংলাদেশ’ হবে তাদের মূলনীতি। কিন্তু বাস্তবে ক্ষমতার রাজনীতিতে এসে তারা তাদের সেই রাজনৈতিক অঙ্গীকার থেকে সরে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে।

তিনি আরও বলেন, ঐক্য ও জাতীয় সরকার গঠনের পরিবর্তে শুরুতেই তাদের একদলীয় নীতির বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি হলো জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। তাই শুরু থেকেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ ইতিহাস বলে, ক্ষমতায় যাওয়ার পর অনেকেই তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেন না।

তিনি বলেন, এবি পার্টি সবসময় সরকারের ভালো কাজের প্রশংসা করবে এবং জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে তার যৌক্তিক সমালোচনা করবে। তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামতের এই সময়ে যুব সমাজের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুবকদেরকেই নিজ তাগিদে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, এবি পার্টি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সহসাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা সভাপতি আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা এবি পার্টি, এবি যুব পার্টি ছাত্রপক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ রংপুর, নিলফামারী, জয়পুরহাট জেলা নেতারা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X