কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো | ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের লোগো | ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বুধবার (১৮ মার্চ) এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জানান দলটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাহে রমজানের এক মাসব্যাপী সিয়াম সাধনা মানুষকে আত্মসংযম, ন্যায়পরায়ণতা ও তাকওয়ার শিক্ষা দেয়। পবিত্র ঈদ সেই শিক্ষাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তবে দুঃখজনকভাবে, বর্তমান বিশ্ব অশান্তি, সংঘাত ও অন্যায়ের ভারে বিপর্যস্ত।

তারা বলেন, মধ্যপ্রাচ্যে বিশেষত ফিলিস্তিন ও ইরানে চলমান দখলদার ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনে পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। নিরীহ নারী ও শিশুসহ অসংখ্য মানুষ নিহত ও আহত হচ্ছে এবং বসতভিটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। একইভাবে গোটা মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ও উত্তেজনা মুসলিম বিশ্বকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে সেখানকার মুসলমানদের ঈদ উদযাপন নিঃসন্দেহে বেদনাবিধুর ও উদ্বেগময়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রবাসে অবস্থানরত লক্ষ লক্ষ বাংলাদেশিও চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে ঈদ পালন করতে বাধ্য হচ্ছেন। মহান আল্লাহ যেন দ্রুত এ পরিস্থিতি থেকে উত্তরণের তাওফিক দান করেন, এ প্রার্থনাও জানান তারা।

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল ও অস্থির হয়ে উঠছে। জুলাই সনদ ও গণভোটের রায়কে কেন্দ্র করে শাসকগোষ্ঠীর যেকোনো একতরফা বা হঠকারী সিদ্ধান্ত জনগণের অধিকার ক্ষুণ্ণ করতে পারে। এতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়ে সংঘাতমুখী পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধ। তাই সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে মজলিসের শীর্ষ দুই বলেন, গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিবৃতির শেষাংশে নেতৃদ্বয় পবিত্র রমজানের শেষ সময়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, তিনি যেন মুসলিম উম্মাহকে সকল সংকট থেকে মুক্তি দেন, নিপীড়িত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করেন এবং বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করেন।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১০

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১১

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১২

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৩

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৪

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৫

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৬

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৭

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৮

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৯

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

২০
X