কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে : জালালুদ্দীন আহমদ

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ | ছবি: সংগৃৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ | ছবি: সংগৃৃহীত

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

তিনি বলেছেন, ‘গণভোটের মাধ্যমে যে জনরায় প্রকাশ হয়েছে, সরকার তা অমান্য করে জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে। জনগণের প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

রোববার (১৯ জুলাই) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস বরগুনা জেলা দায়িত্বশীলদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বিকেএম মহাসচিব বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি ও জনদুর্ভোগে মানুষ আজ চরমভাবে অতিষ্ঠ। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নিয়মিত, পরিকল্পিত ও ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি সুদৃঢ় করতে দায়িত্বশীলদের ঐক্য, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’

বিকেএম বরগুনা জেলার সভাপতি মাওলানা খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল করিম, উপদেষ্টা মুফতি গোলাম মাওলা জাহিদ, সহসভাপতি মাওলানা মোশাররফ হোসেন, সহসভাপতি মাওলানা ইউসুফ, সহসভাপতি মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

কালবেলা/এমএ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X