নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের জন্য কাজ করতে শিক্ষা দিয়েছে ইসলাম : মঈন খান

ঈদগাহ মাঠে কথা বলেন ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা
ঈদগাহ মাঠে কথা বলেন ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ইসলামের মূল বাণী হলো শান্তি, আর এই শান্তির বাণী অনুসরণ করে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সকল দ্বিধা-দ্বন্দ্ব দূর করতে হবে। অন্যায়কে যেন প্রতিহত করতে পারি সেই শিক্ষা আজ আমাদের ঈদুল ফিতর থেকে নিতে হবে।

শনিবার (২১ মার্চ) সকালে নরসিংদীর পলাশের নোয়াকান্দা-বক্তারপুর ঈদগাহ মাঠে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানরা এক অপরের ভাই। আর বিশ্বের কোথাও যদি কেউ বিপদগ্রস্ত হয় তবে প্রতিটি মুসলমানের দায়িত্ব সেই বিপদ থেকে উদ্ধার করা। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আপনারা সজাগ হয়ে উঠুন। সঠিক পথে, সত্যের পথে ও ন্যায়ের পথে থাকুন। তাহলে আমি বিশ্বাস করি, মহান আল্লাহ তায়ালার রহমত আমাদের ওপর বর্ষিত হবে। বিশ্বের বুকে মুসলমানরা নিজেদের গৌরব পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে।

ড. মঈন খান মধ্যপ্রাচ্যের যুদ্ধের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, মুসলমানদের সামনে যে চ্যালেঞ্জ আসছে তা ইসলামের শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। ইসলাম, রসুল ও আল্লাহ প্রদর্শিত পথে আমরা যদি সঠিকভাবে নিজেদের নিয়োজিত করতে পারি তাহলে পৃথিবীর কোনো অপশক্তি মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না।

তিনি বলেন, গণতন্ত্রের মূল কথা হলো জনগন। তাই আমাদের গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, তখন আমরা কিন্তু জনগণের কথাই বলি। ১৯৯১ সাল থেকে শুরু করে এই ৩৬ বছরে সর্বোচ্চ ভোটে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এজন্য এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনগণের জন্য আমরা কাজ করে যাব। এই জনগণের জন্য কাজ করতে শিক্ষা দিয়েছে ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাক্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতারা।

কালবেলা/এমএ/এসওআর/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১০

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১১

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১২

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৩

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৪

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৫

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৬

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৭

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৮

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৯

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

২০
X