কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধে জ্বালানি ব্যয় বাড়বে, বাজেটেও পড়তে পারে এর প্রভাব : অর্থমন্ত্রী

সচিবালয়ে আইএমএফ- এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি : সংগৃহীত
সচিবালয়ে আইএমএফ- এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় বাড়বে এবং এর প্রভাব আসন্ন জাতীয় বাজেটেও পড়তে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি আমদানিতে বাড়তি অর্থের প্রয়োজন হবে। এ বিষয়ে আইএমএফ- এর সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, যুদ্ধ আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু এর প্রভাব আমরা ভোগ করছি। তাই অর্থনীতিকে সামাল দিতে আমাদের পরিকল্পিতভাবে এগোতে হবে।

আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের নেতৃত্বে প্রতিনিধিদল প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তারা অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন।

আইএমএফ- এর ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সংস্থাটির শর্তগুলো নিয়ে আলোচনা চলছে এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে। আগামী জুলাইয়ের পরবর্তী রিভিউতে বিষয়টি আরও বিস্তারিতভাবে আলোচনা হবে। এর মধ্যে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়ের কথা রয়েছে।

আমির খসরু আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং খাত, পুঁজিবাজার এবং কর-জিডিপি অনুপাত বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। এসব খাতে সংস্কার ও নীতিগত পরিবর্তনের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, অর্থনীতিকে পুনরুদ্ধারে ডিরেগুলেশন, ব্যবসা সহজীকরণ এবং ব্যবসার ব্যয় কমানোর বিষয়ে সরকার কাজ করছে। এসব উদ্যোগের প্রতিফলন আসন্ন বাজেটে দেখা যাবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বর্তমান বৈশ্বিক সংকটে সবাইকে সংযমী হতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে। সম্মিলিতভাবে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X