কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মুফতি আইনুল হক কাসেমির মুক্তি দাবি ছাত্র জমিয়তের

ছাত্র জমিয়ত বাংলাদেশ
মুফতি আইনুল কাসেমি এবং ছাত্র জমিয়ত বাংলাদেশের লোগো | ছবি : সংগৃহীত

তরুণ লেখক মাওলানা আইনুল হক কাসেমিকে নিরপরাধ দাবি করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ও সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির এ দাবি জানান।

তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে মুফতি আইনুল হক কাসেমিকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে ১০০ দিনেরও অধিক সময় ধরে আটক রাখা হয়েছে, যা ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী।

ছাত্র জমিয়তনেতারা দাবি করেন, দৈনিক প্রথম আলোর অফিস ভাঙচুরের ঘটনায় তার কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই এবং এর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রমাণও নেই; বরং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় জড়ানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, একজন নিরীহ, সম্মানিত ও দায়িত্বশীল আলেমকে এভাবে হয়রানি করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের ন্যায়বিচার ব্যবস্থার ওপর জনমনে প্রশ্ন সৃষ্টি করে। ছাত্র জমিয়ত বাংলাদেশ অবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে মুফতি আইনুল হক কাসেমির নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার জন্য বর্তমান নির্বাচিত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার কর্মস্থল থেকে আইনুল হককে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার জেরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় পরে তাকে গ্রেপ্তার দেখায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X