কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ-গণভোট বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদের

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম । ছবি : সংগৃহীত
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম । ছবি : সংগৃহীত

বর্তমান সরকারকে জুলাই সনদ ও গণভোটসহ বিভিন্ন দাবি মানতে রাজপথে নামার প্রস্তুতির কথা জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শুধু জাতীয় সংসদের ভেতরে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণআন্দোলনের মাধ্যমেই সরকারকে জুলাই সনদ, গণভোটসহ শ্রমিকদের অধিকারসংক্রান্ত সব দাবি বাস্তবায়নে বাধ্য করা হবে।

তিনি অভিযোগ করেন, মানুষের অধিকার আদায়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার তা ভঙ্গ করেছে। এ ধরনের ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ত্যাগের মধ্য দিয়ে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, রাজনীতি, অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। সে লক্ষ্যে শ্রমিক, ছাত্র ও সাধারণ জনগণকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্য ও সমঝোতা জরুরি ছিল, কিন্তু সরকার সেই পরিবেশ নষ্ট করেছে।

সমাবেশে তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১১

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১২

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৩

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৪

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৫

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৬

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৭

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৮

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৯

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

২০
X