কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের স্পিকার বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের স্পিকার বাঘের গালিবাফ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তেহরান চুপ করে থাকবে না; বরং পাল্টা আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালি কেবল ইরানি ব্যবস্থাপনার মাধ্যমেই উন্মুক্ত থাকবে, মার্কিন হুমকিতে নয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে গালিবাফ লিখেছেন, ওয়াশিংটন এখনো বুঝতে পারেনি যে, তাদের দাদাগিরি ও চুক্তি ভঙ্গের নীতি আর জবাবহীন থাকবে না।

মার্কিন হুমকিকে পাত্তা না দিয়ে ইরানি স্পিকার সরাসরি বলেন, স্পষ্ট ভাষায় বলছি, আঘাত করলে পাল্টা আঘাত পাবেন। অযথা ছটফট বা উসকানি দেওয়া বন্ধ করুন; অন্যথায় আপনারা আরও গভীর সংকটে নিমজ্জিত হবেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এই সমুদ্রপথ কেবল ইরানের ব্যবস্থাপনার অধীনেই উন্মুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হুমকি এখানে খাটবে না।

এদিকে জর্ডানের আজরাক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি আরও জানায়, হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা করা হবে। তারা সতর্ক করে বলেছে, সন্ত্রাসী আমেরিকান সেনাবাহিনী যদি আবারও আগ্রাসন চালায়, তাহলে এই অঞ্চলে থাকা অন্য কোনো মার্কিন ঘাঁটিই আমাদের হামলা থেকে নিরাপদ থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

১০

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

১১

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

১২

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

১৩

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৪

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

১৫

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

১৬

খুলনা জেলা কারাগার থেকে বন্দি পালানোর ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

১৭

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কোর ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৮

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

১৯

বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়: ইতালির রাষ্ট্রদূত

২০
X