কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘কথায় কথায় ওয়াকআউট দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়’

দলীয় কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাধারণ সভা। ছবি: সংগৃহীত
দলীয় কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাধারণ সভা। ছবি: সংগৃহীত

সংসদে ওয়াকআউট গণতান্ত্রিক সংস্কৃতির অংশ বটে। তবে কথায় কথায় ওয়াকআউটের মতো বিষয় দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয় বলে মনে করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। তার মতে, রাজপথ নয়, জাতীয় সংসদই হোক সর্বপ্রকার সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারস্থ দলীয় কার্যালয়ে সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, কষ্টমূল্যে অর্জিত ত্রয়োদশ জাতীয় সংসদ জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে দেশ-জাতি নিঃসন্দেহে লক্ষ্যভ্রষ্ট হবে।

তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদের শুরু থেকেই সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহের সংসদীয় কার্যক্রম দেখে জনমনে নানাবিধ প্রশ্নের উদ্রেক করছে। অবস্থাদৃষ্টে মনে হয়, রাজপথকেই বিরোধী দল রাজনৈতিক সমস্যা সমাধানের উপায় মনে করছে।

ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন- সংগঠনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, মাওলানা কাজী জসিম উদ্দীন, অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, এমদাদুল হক পাটোয়ারী, স, ম হামেদ হোসাইন, এইচ, এম, মুজিবুল হক শাকুর, আমজাদ আলী লিটন প্রমুখ।

মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তরিকুল হাসান লিংকন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, ছৈয়দ আতিকুল হক আনাস, ছৈয়দ বদরুর রেজা সেলিম, এস, এম কাউসার, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা শামসুদ্দোহা, অধ্যক্ষ হেলাল উদ্দীন আলকাদেরী, মাওলানা নিজাম উদ্দীন নোমানী, মাওলানা মনির হোসাইন, আলম রাজু, মাওলানা আল আমিন আবেদী, বাবুল আকতার বাদশা, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী প্রমুখ।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর বলেন, সম্প্রতি চট্টগ্রামে মসজিদের ইমাম মুয়াজ্জিনের উপর মসজিদ পরিচালনা কমিটির হামলা নিন্দনীয়। ৫ আগস্ট পরবর্তী মসজিদের খতিব, ইমাম- মুয়াজ্জিনরা মোটেও নিরাপদ নয়। বিভিন্ন স্থানে অসংখ্য আলেম-ওলামা অবাঞ্ছিত মবের শিকার হয়েছে।

সমাজে শান্তির দূত হিসেবে বিবেচিত ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামাদের সুরক্ষায় তিনি বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একইসঙ্গে তিনি চাকরিচ্যুত নিরীহ ব্যাংকারদের অবিলম্বে চাকরি পুনর্বহালের দাবি জানান।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X