কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০১:১৭ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ
সংরক্ষিত নারী আসন

বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানছুরা

মানছুরা আক্তার। ছবি: সংগৃহীত
মানছুরা আক্তার। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী মানছুরা আক্তার।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তার নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মানছুরা বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী।

ছাত্রদলের কর্মী হিসেবে মানছুরা আক্তার দীর্ঘদিন ধরেই বিএনপির হয়ে রাজপথে সক্রিয়। আওয়ামী সরকার আমলে বিভিন্ন সময় মামলা-হামলার শিকার হয়েছেন তিনি।

২০২২ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় তিনি গুরুতর আহত হন। এই হামলায় হাত ভেঙে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা। এই ঘটনায় পরবর্তীতে তিনি ছাত্রলীগের ৩৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

এছাড়াও ২০২৩ সালের এপ্রিল মাসেও মানছুরা ফের ছাত্রলীগের হামলার শিকার হন। ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের গেটের সামনে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের কর্মীদের দ্বারা তিনিসহ ছাত্রদলের আরও কয়েকজন নেতা হামলার শিকার হন।

হামলার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানাভাবে আক্রমণ ও কুৎসার শিকার হয়েছেন। ২০২৩ সালের নভেম্বরে তার নামে একটি ভুয়া খবর সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছিল, যা পরবর্তীতে ‘মিথ্যা ও বানোয়াট’ হিসেবে প্রমাণিত হয়।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১১

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৫

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৯

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

২০
X