কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে : রিজভী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, 'জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। তা না হলে, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হতো না।'

তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, হরমুজ প্রণালি নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে। যখন পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম হুঁ হুঁ করে বাড়ছে, তখন জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে সরকার।'

মন্ত্রীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন উল্লেখ করে রিজভী বলেন, 'তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু মুখে কথা বললে হবে না এবং এমন কথা বলা যাবে না যা, সামঞ্জস্যহীন হয়। কথার সাথে কাজের মিল রাখতে হবে। যে দৃষ্টান্ত প্রধানমন্ত্রী রাখছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করুন।'

তিনি বলেন, গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি। কেন তাদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে না— এমন প্রশ্নও রাখেন তিনি। অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস মিলবে বলে মন্তব্য করেন দলটির এ সিনিয়র নেতা।

এসময় গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর আছে। সেগুলো সংশোধন করে আরো ভালো আইন করা হবে, যেন গুমের মতো নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকার যে আইন করবে তা হবে মানবতার পক্ষে।

কালবেলা/এসআর/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গণতান্ত্রিকভাবে আর চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১০

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১১

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৪

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৫

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৬

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৭

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৮

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৯

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

২০
X