কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে : তারেক রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশব্যাপী খেটে খাওয়া শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, আজ এখানে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ আয়োজন করেছি। কিন্তু ২-৩ বছর আগে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল যারাই সমাবেশ করার জন্য এখানে আসতো, তাদের ওপর স্বৈরাচার বাহিনী হামলা করতো। সেই স্বৈরাচারকে ছাত্র-জনতা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে।

তিনি বলেন, সেই স্বৈরাচারের সময়ে শ্রমিক, ছাত্র, শিক্ষক, নারীসহ প্রত্যেকটি মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। সেজন্যই, এ দেশের মানুষ, ছাত্র-জনতা একত্রিত হয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশ থেকে বিতাড়িত করেছে।

বর্তমান বিএনপি সরকার গঠন হওয়ার পরপরই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি। বিগত সময়ে যেসকল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো পর্যায়ক্রমে আবারও চালুর ব্যবস্থা করছি।

বাংলাদেশে বেকারদের সংখ্যা কমানোর জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হকার পুনর্বাসন সম্পর্কে বলেন, যানজট সমস্যা নিরসনের জন্য হকারদের উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু তাদের ঘর সংসার রয়েছে। তাই তাদের আবার পুনর্বাসনের নির্দেশ দিয়েছি। ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে হকারদের জন্য জায়গা নির্ধারণের কাজ শুরু হয়ে গিয়েছে। একসাথে সবার পুনবার্সন হতে হবে না। তবে পর্যায়ক্রমে সবাইকে পুনবার্সন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতে পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১০

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১১

হুহু করে কমছে তেলের দাম

১২

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৩

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৪

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৫

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৬

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৭

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৮

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৯

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

২০
X