শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৭:৪৫ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি স্বৈরাচারের পথে হাঁটছে : আহমদ আবদুল কাদের

খেলাফত মজলিস
তরবিয়তি মজলিসে বক্তব্য দেওয়ার সময় ড. আহমদ আবদুল কাদের | ছবি : সংগৃহীত

বিএনপি স্বৈরাচারের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শুক্রবার (১ মে) খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জোন আয়োজিত দিনব্যাপী তরবিয়তি মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিদ্ধিরগঞ্জের ফুড প্যারাডাইজ পার্টি সেন্টারে এই তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, দেশে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে এবং স্বৈরাচারী পথ বন্ধের জন্য রাজনৈতিক দলগুলো মিলে জুলাই সনদ তৈরি করা হয়েছিল। কিন্তু বিএনপি সংবিধানের অপব্যাখ্যা করে তা এড়িয়ে যাচ্ছে। কিছু বাতিল করেছে আর কিছু স্থগিত করেছে। যে অধ্যাদেশগুলো দেশকে স্বাধীন রাখার কথা, সঠিক পথে নিয়ে যাওয়ার কথা, বিএনপি সেগুলো বাতিল করে দিয়েছে। বিএনপি এখন আওয়ামী শাসনব্যবস্থার পথে এগিয়ে চলছে। স্বৈরাচারের পথে হাঁটছে। এ অবস্থা চলতে দেওয়া যাবে না। গণঅভ্যুত্থানপরবর্তী নতুন বাংলাদেশে জনগণ তা হতে দেবে না।

দিনব্যাপী এই মজলিসে বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনায় অংশ নেন দলের নায়েবে আমির মাওলানা সাইয়্যিদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলীল, সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদিস মাওলানা শেখ সালাহউদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহসভাপতি ও জোন সহকারী পরিচালক অধ্যাপক শাহ আলম, জেলা সহসভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সহসভাপতি অধ্যাপক সালেহ আহমদ, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X