কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০২:০০ এএম
আপডেট : ০৪ মে ২০২৬, ০২:২৭ এএম
অনলাইন সংস্করণ

জাকাত নিয়ে নিলোফার মনির বক্তব্য, নিন্দা জানাল হেফাজত

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত নিলোফার চৌধুরী মনির ‘জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম’ বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির দাবি, এ ধরনের মন্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সমাজে অস্থিরতা তৈরি করতে পারে।

রোববার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের মহাসচিব সাজেদুর রহমান বলেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখে। এটি আল্লাহর পবিত্র বিধান। এই পবিত্র বিধানকে কেন্দ্র করে কটুক্তি বা বিদ্রূপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বিএনপির মহিলা নেত্রী নিলোফার মনির জাকাত নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এমন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ তুলে সাজেদুর রহমান বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কখনোই ধর্মীয় বিশ্বাস ও ইবাদতকে অবমাননা করার অধিকার দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি, বিদ্বেষ ও অশান্তির জন্ম দেয়।

হেফাজতের মহাসচিব বলেন, জাকাতের মতো মহান ইবাদত সম্পর্কে সম্মানজনক ভাষা ব্যবহার করা সবার দায়িত্ব। সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে এবং মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে।

বিবৃতিতে তিনি সবাইকে ধর্মীয় বিষয়ে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, এতে সমাজে সম্প্রীতি ও শান্তি অটুট থাকবে। অন্যথায় আলেমসমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঠে নামতে বাধ্য হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১০

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১১

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১২

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১৩

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৪

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৫

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৬

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৭

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৮

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৯

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

২০
X