কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক (এনসিপি) পার্টিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ভবিষ্যদ্বাণী করেন।

তিনি বলেন, বিরোধীদল হিসেবে জামায়াতেরর পতন হবে, আর এনসিপির উত্থান হবে।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, বিরোধীদলের নাকি পতন হয় না! আজকে তো নমুনা পেলেন। সাংবাদিককে যেভাবে লীগ ট্যাগ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে জামায়াত-শিবির, এরপরে তো আর পতনের বাকি থাকে না। জামায়াত-শিবির বড় দল হতে গিয়ে খেই হারিয়ে ফেলছে। চারিদিকে তাদের নেতাকর্মীদের অপকর্ম প্রকাশ পাচ্ছে। ঠিক এই কারণে এবার ৭৭ টি আসন পেলেও, আগামীতে আরও কম পাবে।

তিনি আরও বলেন, দিন যতো যাবে, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হবে। জাতি ইতোমধ্যে জামায়াত-শিবিরের আচরণ দেখে বুঝতে পেরেছে যে, এরা ক্ষমতায় গেলে সবচেয়ে বড় ফ্যাসিস্ট হবে। মানুষের এই উপলব্ধিবোধের কারণে আগামী নির্বাচনে জামায়াতের আসন আরও কমবে।

বিএনপির নেতা আরও লেখেন, এনসিপি তো আগামী নির্বাচনে প্রধান বিরোধীদল হতে চায়। আমার ধারণা এখন থেকে এনসিপি স্বতন্ত্রভাবে ড্রাইভ দিললে আগামী নির্বাচনে এনসিপির প্রধান বিরোধীদল হওয়ার সম্ভবনা আছে। এনসিপির কতিপয় নেতা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিতর্কের জড়ালেও, এখন তাদের চেয়ে জামায়াতের বিতর্কিত অগণিত বেশি। সুতরাং মানুষ মন্দের ভাল বিরোধীদল হিসেবে এনসিপিকে চুজ করবে বলে আমার ধারণা। আর ঠিক এভাবেই বিরোধীদল হিসেবে জামায়াতে পতন হবে, আর এনসিপির উত্থান হবে। কিন্তু এনসিপি কি তার নিজের উত্থান চায়?

সবশেষ তিনি বলেন, আমার ভবিষ্যৎ বাণী হলো, জামায়াতের মস্তিষ্ক দ্বারা এনসিপির কার্যক্রম পরিচালনা বন্ধ হলে আগামী নির্বাচনেই বাজিমাত করবে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১০

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১১

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১২

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

১৩

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১৪

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১৫

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৬

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৭

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৮

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৯

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

২০
X