কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:২৭ এএম
আপডেট : ০৪ মে ২০২৬, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে বিএনপি নেতার ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা

ভুক্তভোগী বিএনপি নেতা বদরুল আলম চৌধুরী শিপলু ও ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকউন্টের স্ক্রিনশট। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী বিএনপি নেতা বদরুল আলম চৌধুরী শিপলু ও ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকউন্টের স্ক্রিনশট। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য বদরুল আলম চৌধুরী শিপলুর ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা চেষ্টার অভিযোগ উঠেছে। একটি বাংলাদেশি মোবাইল নম্বর ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে পরিচিতজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা।

এ বিষয়ে বদরুল আলম চৌধুরী শিপলু নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সম্প্রতি একটি প্রতারক চক্র বাংলাদেশি মোবাইল নম্বর (+880 1898-341733) থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের কাছে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই চক্রটি বিশেষ করে ‘বাংলাদেশি ফোন নম্বর’ ব্যবহার করে সাধারণ মানুষের কাছে সাহায্যের নামে টাকা দাবি করছে।’

বিএনপির চেয়ারম্যানের এই উপদেষ্টা লেখেন, ‘প্রতারক চক্রটি আমার ছবি এবং নাম ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে পরিচিতদের কাছে মেসেজ পাঠাচ্ছে। তারা দাবি করছে, আমি বিপদে এবং দ্রুত অর্থের প্রয়োজন।’

এ ধরনের মিথ্যা ও প্রতারণা থেকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানান শিপলু।

তিনি বলেন, ‘আমি বাংলাদেশে অবস্থান করছি না। তাছাড়া আমার কোনো বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নম্বর নেই। যদি এই ধরনের কোনো অ্যাকাউন্ট থেকে কারো কাছে টাকা চাওয়া হয়, তবে নিশ্চিত থাকুন যে এটি একটি স্ক্যাম বা প্রতারণা। কোনো অবস্থাতেই টাকা পাঠাবেন না। কোনো সন্দেহজনক মেসেজ পেলে তৎক্ষণাৎ আমার আসল ফোন নম্বরে কল করে সত্যতা যাচাই করুন।’

তাছাড়া এ ধরনের অনাকাঙ্ক্ষিত মেসেজ কেউ পেয়ে থাকলে তৎক্ষণাৎ ওই নম্বরটি ব্লক করা এবং রিপোর্ট করার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১০

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১১

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১২

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৩

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৪

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৫

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৭

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৮

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৯

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

২০
X