কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পিডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন, মহাসচিব তুষার

বাঁ থেকে চেয়ারম্যান মো. মনির হোসেন ও মহাসচিব কাজী আদনান তাজিম তুষার। ছবি : সংগৃহীত
বাঁ থেকে চেয়ারম্যান মো. মনির হোসেন ও মহাসচিব কাজী আদনান তাজিম তুষার। ছবি : সংগৃহীত

প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম তাফাজ্জল হোসেন দীর্ঘদিন দেশের বাইরে থাকায় সংগঠনকে গতিশীল করতে দলের ভাইস-চেয়ারম্যান মো. মনির হোসেনকে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। এ ছাড়া ১ নম্বর যুগ্ম মহাসচিব কাজী আদনান তাজিম তুষারকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।

দলের আগামী জাতীয় সম্মেলন পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি রাজধানীর পল্টনের সুলেমান টাওয়ারে পিডিপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

সভার শুরুতে বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।

এ ছাড়া পিডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. ফেরদৌস আহমেদ কোরেশীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে হারুন আল রশীদ খানকে দল থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয় সভায়।

মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকী, আরব আলী, আনিসুর রহমান, মীর মোতালেব হোসেন, যুগ্ম মহাসচিব আমানতউল্লাহ আমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ রেজা, মো. খালেদুল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল আকন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সখা চন্দ শীল, কেন্দ্রীয় সদস্য মো. আল আমীন, জাফর হোসেন, আতিকুর রহমান আতিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X