কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০১:১৯ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শাপলা হত্যাকাণ্ডের বিচার দাবি জমিয়তের 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

​২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৫ মে) এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, আজ ৫ মে। ২০১৩ সালের এই দিনে শাপলা চত্বরে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে, আমরা তা গভীর বেদনা ও শোকের সাথে স্মরণ করছি। সেই রাতে বহু নিরীহ ধর্মপ্রাণ মানুষ প্রাণ হারিয়ে শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। যে কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে এভাবে নাগরিকের জীবনহানি একটি গুরুতর মানবিক বিপর্যয়।

বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্যসমাজে কাম্য নয় উল্লেখ করে জমিয়ত নেতারা বলেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নাগরিকদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। শাপলা চত্বরের সেই ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এখন সময় এসেছে শাপলার খুনীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।

তারা শাপলা চত্বরের ঘটনায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

বিবৃতির শেষাংশে নেতারা শাপলা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১০

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১১

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১২

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৩

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৪

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৫

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৬

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১৭

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৮

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৯

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

২০
X