কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি খেলাফত মজলিসের

খেলাফত মজলিস
খেলাফত মজলিসের লোগো | গ্রাফিক্স : কালবেলা

২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে খেলাফত।

মঙ্গলবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুর কাদের এ দাবি জানান।

তারা বলেন, ২০১৩ সালের ৫ মে শাহবাগ চত্বরে জড়ো হওয়া আল্লাহ ও নবী-রাসুল বিদ্বেষী নাস্তিক্যবাদী শক্তির বিরুদ্ধে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়।

তাদের দাবি, নবীপ্রেমিক তাওহীদি জনতার শান্তিপূর্ণ সমাবেশে দিনভর তৎকালীন সরকারের দলীয় ক্যাডার এবং রাতে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে আলেম-উলামা, মাদ্রাসা শিক্ষার্থীসহ নিরীহ নাগরিকদের হতাহত করা হয়, যা দেশের ইতিহাসে নজিরবিহীন বলে তারা উল্লেখ করেন।

বিবৃতিতে বলা হয়, এ ঘটনার বিচার কার্যক্রম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এ চলমান রয়েছে। তদন্ত দ্রুত শেষ করে অভিযুক্তদের বিচার শুরু করার দাবি জানান তারা। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

নেতৃদ্বয় শাপলা চত্বরের ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি দেশে ইসলামবিদ্বেষী অপশক্তির উত্থান রোধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১০

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১১

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১২

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৩

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৪

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৫

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৬

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৭

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৮

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৯

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

২০
X