কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষ ট্রাইব্যুনালে শাপলার খুনিদের বিচার করতে হবে : হেফাজত

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আলেমদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর।

মঙ্গলবার (৫ মে) সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনটির ঢাকা জেলা উত্তরের সভাপতি ও যাদুরচর মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শাপলা চত্বরের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার বিচার না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি কোনো সভ্য রাষ্ট্রে কাম্য নয়।

তিনি আরও বলেন, একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে ঘটনার প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সমাবেশে মুফতি আবদুল্লাহ ফিরোজী ও মুফতি মাহমুদ হাসান হাবিবী সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন সংগঠনটির ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, সাংগঠনিক সম্পাদক মুফতি আমিনুল ইসলাম কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী, কোষাধ্যক্ষ মুফতি আলী আশরাফ তৈয়বসহ অন্যান্য নেতারা।

সমাবেশ শেষে হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে একটি মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। মিছিল থেকে শাপলা চত্বরের ঘটনার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১০

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১১

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৩

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৪

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৫

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৬

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৭

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৮

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৯

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

২০
X