শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৫:০৩ পিএম
আপডেট : ০৯ মে ২০২৬, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জাকসু ভিপি জিতুর শ্রদ্ধা

জিয়া-খালেদার সমাধিতে জাবি ভিপি জিতুর শ্রদ্ধা। ছবি : কালবেলা
জিয়া-খালেদার সমাধিতে জাবি ভিপি জিতুর শ্রদ্ধা। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বিভিন্ন হল ছাত্র সংসদের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় অবস্থিত তাদের সমাধিস্থলে গিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি বিদেহী দুই নেতার রুহের মাগফিরাত কামনা করেন।

এ কর্মসূচিতে জিতুর সঙ্গে উপস্থিত ছিলেন- গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি মৃদুল দেওয়ান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে পুরো এলাকা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তার আদর্শ আজও আমাদের রাজনীতির প্রেরণার উৎস।

তিনি বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রামের প্রতীক। তার রাজনৈতিক দৃঢ়তা ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক ধারা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জিতু বলেন, জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং তারেক রহমানের আধুনিক রাষ্ট্রচিন্তা, এই তিনের সমন্বয়ে একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তরুণ সমাজকে সেই লক্ষ্যেই এগিয়ে আসতে হবে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এখনো পরাজিত শক্তি বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজ সবসময় ঐক্যবদ্ধ থাকবে।

শেষে তিনি দেশবাসীর কাছে দুই নেতার আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১০

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১১

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১২

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৩

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৪

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৫

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৬

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৭

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X