সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রামিসা হত্যাকাণ্ড বিচারহীনতার নির্মম প্রতিচ্ছবি : ছাত্র জমিয়ত

ছাত্র জমিয়ত বাংলাদেশ
ছাত্র জমিয়ত বাংলাদেশের লোগো | ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনাকে দেশে ‘বিচারহীনতার নির্মম’ প্রতিচ্ছবি হিসেবে’ উল্লেখ করেছেন।

বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারি এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, মিরপুর-১১ নম্বর সেকশনের নিজ বাসার পাশের ফ্ল্যাটে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনা দেশবাসীর বিবেককে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতির এক ভয়াবহ বহিঃপ্রকাশ।

তারা বলেন, যে পৈশাচিকতায় শিশুটিকে হত্যা করে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে এবং দেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছে, তা কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় না।

ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ উল্লেখ করেন, পুলিশের ভাষ্যমতে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কেবল শিশুটিকে হত্যাই করেনি, বরং লাশ গুমের চেষ্টাও করেছিল। এমনকি প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনেরও সন্দেহ করা হচ্ছে।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকলেও তার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সে আরও বড় অপরাধ করার সাহস পেয়েছে। এই ধরনের বিকৃত রুচির অপরাধীদের সমাজে ঘুরে বেড়ানো সাধারণ মানুষের জীবনের জন্য চরম হুমকি।

সভাপতি রিদওয়ান মাযহারি বলেন, ‘রামিসার মা যখন তাঁর সন্তানকে খুঁজছিলেন, তখন ঘাতক সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। এটি আইন-শৃঙ্খলার নাজুক অবস্থাকেই নির্দেশ করে।’

অন্যদিকে সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, ‘বিচারহীনতার এই সংস্কৃতি চলতে থাকলে আমাদের শিশুরা আর কোথাও নিরাপদ থাকবে না।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে ঘাতক সোহেল রানা ও তার সহযোগীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের সকল স্তরের মানুষকে এই ধরনের সামাজিক অবক্ষয় ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১১

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১২

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৪

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৫

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৬

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৮

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৯

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

২০
X