কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০১:৫৭ পিএম
আপডেট : ২১ মে ২০২৬, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে : দুদু 

শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত
শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

বাংলাদেশে এখন যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো জামায়াতে ইসলামী করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তার মতে, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশের যত অপকর্ম হচ্ছে তারা করে কিন্তু প্রসঙ্গটি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২১ মে) জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘একটি মহল আছে, যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। কখনোই তারা মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে সরকারে যাওয়া দূরে থাক উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। রাজনীতিতে এরা এমনই একটি অংশ মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই।’

সেই মহলটি হচ্ছে জামায়াতে ইসলামী উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ইসলামকে নিয়ে ব্যবসা করে। বাংলাদেশ এখন যে অপকর্মগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা নিয়ে যদি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যত অপকর্ম হচ্ছে সেই অপকর্ম তারা করছে। কিন্তু প্রসঙ্গটি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

এদেশে সবচেয়ে বেশি নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি খুন ও হত্যা করেছে জামায়াতে ইসলামী বলে দাবি করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘এটা ইতিহাসের ধারা। এরা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এরা ৪৭ সালে পাকিস্তান আন্দোলনে ছিল ব্রিটিশদের পক্ষে। একাত্তর সালে বাংলাদেশের মানুষ যখন জানতো বাংলাদেশ অবধারিত তখন বাংলাদেশের পক্ষে নেয়নি। তারা নিয়েছিল পাকিস্তানের পক্ষ।’

এরাই যখন মুখোশ পড়ে এদেশের ভালো করতে নিজেদের উৎকর্ষতা তুলে তখন হুঁশিয়ার হতে হবে বলেও সতর্ক করেন বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, ‘হুঁশিয়ার হতে হবে এই কারণে যে, এরা ইতোমধ্যে মানুষের কাছে বট বাহিনী হিসেবে চিহ্নিত। এই যে এখন আমি ওদের সমালোচনা করছি, তা যখন মিডিয়ায় আসবে তখন আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলবে।’

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X