কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৭:৫৯ এএম
আপডেট : ২২ মে ২০২৬, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ
নাহিদ ইসলাম

বর্তমান সরকারের ‘এস আলম-সালমান এফ রহমান’ হওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে

নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের ‘এস আলম ও সালমান এফ রহমান’ কে হবে, তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আগামী ৫ বছরের মধ্যে ‘নতুন এস আলম, বেক্সিমকো বা সালমান এফ রহমান’ কে হবে তা খুব শিগগিরই স্পষ্ট হবে বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাতে ‘বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট: কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এনসিপির ছায়া বাজেট কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

ব্যাংকিং খাতে বিগত ১৬ বছরে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতি হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘কিছু ব্যক্তি, গোষ্ঠী ও পরিবারকেই বিশাল বিশাল অঙ্কের ঋণ দেওয়া হয়েছে এবং সে টাকা তারা বিদেশে পাচার করেছে। বর্তমান সরকারের কাছে আমাদের সিম্পল প্রত্যাশা, এই সংস্কৃতি বাংলাদেশে আর হবে না। কিন্তু সরকারের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সরকারের এস আলম কে হবে? এই সরকারের সালমান এফ রহমান কে হবে? এটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। খুব শিগগিরই স্পষ্ট হবে আগামী ৫ বছরের মধ্যে নতুন এস আলম, বেক্সিমকো বা সালমান এফ রহমান কে হতে যাচ্ছে।’

বিদেশি বিনিয়োগের আগে দেশীয় ব্যবসায়ীদের আস্থা নিতে হবে। দেশীয় ব্যবসায়ীদের যদি বিনিয়োগ করার আস্থা না থাকে, তাহলে বিদেশি বিনিয়োগ আসবে না বলে মনে করেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, ‘সরকারের লোকেরা আগে বলেছে, নির্বাচিত সরকার এলেই বিদেশি বিনিয়োগ হুহু করে আসা শুরু করবে। কিন্তু আমরা দেখলাম, ডক্টর ইউনূস যতটুকু সক্ষমতা দেখিয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্পর্ক স্থাপন এবং বাংলাদেশে টাকা আনার ক্ষেত্রে, এই সরকার কিন্তু কোনো একটা দেশ থেকে এখন পর্যন্ত দাওয়াত পর্যন্ত পায়নি। আইএমএফের ঋণ তাদের বন্ধ হয়ে গিয়েছে।’

ব্যবসায়ীদের নিজের উপদেষ্টা কমিটিতে রেখে বিশ্বাস অর্জন করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, ‘দেশের অর্থনীতির জন্য ব্যবসায়ীদের বিশ্বাস অর্জন করা দরকার। যেসব ব্যবসায়ী একটু সৎভাবে ব্যবসা করে, তাদের ঋণ দেওয়া, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের শিল্প বিস্তারের কথা আমরা বলে আসছি। কিন্তু বড় বড় গোষ্ঠীকে, করপোরেটকে আপনারা ঋণ দেবেন, যে ঋণ তারা রাজনৈতিক লবিংয়ের মাধ্যমে পায়, সেই ঋণ তারা শোধ করে না। কিন্তু, একটা কৃষককে যদি পাঁচ হাজার টাকা ঋণ হয়, সেই ঋণ পরিশোধ না করলে তার কোমরে আপনি দড়ি বেঁধে জেলে নিয়ে যান।’

এই আলোচনা সরকার কতটুকু গুরুত্ব সহকারে নেবে তা নিয়ে সন্দিহান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘তারপরও আমরা ছায়া বাজেট করতে চাচ্ছি। আমরা একটি সংস্কারমুখী, বিনিয়োগমুখী ও কর্মসংস্থানমুখী বাজেট চাই। অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কারের সঙ্গে অত্যন্ত সম্পর্কিত। আমরা দেখলাম, প্রথম অধিবেশনে সরকার জুলাই সনদ ও গণভোট নিয়ে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো রক্ষা করেনি।’

অর্থনৈতিক সংস্কারে সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কোনো সরকারের এককভাবে তা মোকাবিলা করতে পারবে না। সবার সহযোগিতায় আমরা ভঙ্গুর ব্যবস্থা থেকে মুক্তি পাব।’

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X