কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: কালবেলা
ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি: কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলেন, জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প নতুন কোনো উদ্যোগ নয়। দীর্ঘদিন ধরেই সংগঠনটি সর্বস্তরের নগরবাসীর জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, উত্তরায় জামায়াতের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৫টি সেবা বিভাগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাবেন। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, দেশের সরকারি চিকিৎসা ব্যবস্থার দুরবস্থা এবং বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বাস্তবতায় চিকিৎসাসেবা সহজীকরণে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে।

সেলিম উদ্দিন জানান, চিকিৎসাসেবা সহজ করতে জামায়াত অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সরবরাহসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি জরুরি কলের মাধ্যমে রোগীর বাসায় ডাক্তার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। দেশের চিকিৎসা খাতে বাজেট অন্যান্য দেশের তুলনায় কম হলেও বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে মানুষকে বিনা চিকিৎসায় কষ্ট পেতে হবে না।

এ সময় চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন— ডা. জিহাদ খান ও হাসান বান্নাসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আরও উপস্থিত ছিলেন— জামায়াত উত্তরা-পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, উত্তরা-পশ্চিম থানার আমির মাজহারুল ইসলাম, তুরাগ দক্ষিণের আমির আবু বকর সিদ্দিক, উত্তরখান পূর্বের আমির ইসরাইল হোসেন, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান এবং মহানগর যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মো. আলী হাসানের ইন্তেকাল

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

দুই বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে যত বিতর্কিত সিদ্ধান্ত

মাদকসেবন করে মাতলামি, ২ যুবকের কারাদণ্ড

‘২ দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই’

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদারে ইউসিবিডি ও কারমো গ্রুপের সমঝোতা

বৃষ্টিতে জলাবদ্ধতা / রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছে ২ সিটি করপোরেশন

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ‘প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন

১০

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

১১

সেমিফাইনালের নিষেধাজ্ঞা এড়াতে মায়ের ‘অস্ত্র’ই কাজে লাগালেন বেলিংহ্যাম

১২

সাতক্ষীরায় থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, আহত ২

১৩

বিজিবি-গ্রামবাসীর কঠোর প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইনের চেষ্টা

১৪

রেললাইনে মোবাইলে আর্জেন্টিনার খেলা দেখছিলেন, কাটা পড়লেন যুবক

১৫

বন্যার্তদের পাশে ত্রাণসামগ্রী নিয়ে যুবদল সভাপতি

১৬

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

১৭

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৮

‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, তরুণ গ্রেপ্তার

১৯

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ জিতবে কে, জানাল অপ্টা সুপারকম্পিউটার

২০
X