কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১২:১৪ এএম
আপডেট : ৩১ মে ২০২৬, ০২:৩২ এএম
অনলাইন সংস্করণ

জেলা পরিষদ প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জেলা পরিষদ থেকে ১৫ কোটি টাকা এবং এনসিপি নেতা ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে মুঠোফোনে ব্যাখা চেয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া এই মন্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, তিনি ব্যক্তিগতভাবে কোনো অর্থ গ্রহণ করেননি। তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট অর্থ তার এলাকার উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

পরে বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়ার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। সেই ফোনালাপের অডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি।

অডিওতে শোনা যায়, ‘১৫ কোটি টাকা খাওয়ার’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, 'রাজস্ব খাতসহ সব খাত মিলিয়ে আপনার এলাকায় ১০ কোটি টাকা গেছে। আপনারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন। আপনার উপজেলায় ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, আর ওই এলাকায় (আসিফ মাহমুদের এলাকায়) ১৫ কোটি টাকা গেছে।'

তিনি আরও বলেন, 'আপনি টাকা খেয়েছেন সেটা তো আমি বলিনি। আমি বলেছি, উন্নয়নমূলক কাজের জন্য আপনাদের দুই উপজেলায় মোট ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হয়তো আমার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উপস্থাপিত হয়নি।'

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X