কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ

ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

অবিলম্বে ভারতের নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুশইন এবং উভয় দেশের সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে ভাসানী জনশক্তি পার্টি।

সোমবার (৮ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এই দাবি জানান।

যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী মো. নাহিদ, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি (জাফর)।

প্রধান অতিথির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক পুশইনের ঘটনা আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও প্রতিবেশীসুলভ সম্পর্কের চরম লঙ্ঘন। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের নিরাপত্তা, মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো আপোস করা হবে না। ভারত যদি আধিপত্যবাদী মনোভাব পরিহার না করে এবং বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখে, তবে জাতিকে আত্মরক্ষার জন্য আরও শক্তিশালী হতে হবে।

শেখ রফিকুল ইসলাম বাবলু আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রয়োজনে এক বেলা খাব, তবুও পারমাণবিক শক্তি অর্জন করব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা অর্জনে জাতিকে প্রস্তুত থাকতে হবে।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী, বাবুল বিশ্বাস ও মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মনিরুজ্জামান, শাহানা বেগম এবং ইমরুল হাসান ওয়াসিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১০

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১১

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৩

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৪

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৫

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৬

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৭

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৯

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

২০
X