বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছে গ্রামবাসী। ছবি : কালবেলা
সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছে গ্রামবাসী। ছবি : কালবেলা

দিল্লিতে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠকের পরও সীমান্তে ভারতীয় বাহিনীর পুশইনের চেষ্টা অব্যাহত রয়েছে। নতুন করে ঠাকুরগাঁও সীমান্তে শতাধিক মানুষ জড়ো করেছে বিএসএফ— এমন খবরে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় ছিলেন গ্রামবাসী। বিজিবি ও স্থানীয়দের এই সমন্বিত উদ্যোগ আলোচনা সৃষ্টি করেছে।

রবিবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, বিজিবির সদস্যরা সীমান্তজুড়ে কড়া নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন। তাদের সঙ্গে স্বেচ্ছায় স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।

শনিবার সীমান্তের ওপার থেকে গোপন সূত্রে খবর আসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নাটুয়াটলী ক্যাম্পের ২২ ও ২৩ নং গেটের সামনে প্রায় শতাধিক মানুষকে জড়ো করেছে রাতে পুশইনের জন্য। এরপরই বিজিবির সঙ্গে মিলে পুশইন ঠেকাতে অবস্থান নেন গ্রামবাসী।

নাটুয়াটলী ক্যাম্পটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার অর্ন্তগত এলাকায় অবস্থিত।

স্থানীয়রা জানান, সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের খবর প্রকাশের পর সীমান্তবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। রাতে রত্নাই বা আশপাশ সীমান্ত দিয়ে শতাধিক মানুষ পুশইন করা হবে বলে খবর আসে। এ কারণে নিজেদের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তারা স্বেচ্ছায় বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারায় অংশ নিয়েছেন।

কালবেলাকে গ্রামবাসীরা বলেন, ‘সীমান্ত দিয়ে যেন কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো না হয়, সেজন্য আমরা সতর্ক রয়েছি। বিজিবির সদস্যদের সঙ্গে বিভিন্ন পয়েন্টে নজরদারি করছি। দেশের স্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতেও এভাবে পাহারা দেব।’

বিএসএফের পুশইনচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা আরও বলেন, ‘এমন অযৌক্তিভাবে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা করছে বিএসএফ। তারা যদি আইনের মাধ্যমে নাগরিক যাচাই করে দেশে পাঠাতো তাহলে ভাল হতো।’

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আখলাকুর রহমান সাংবাদিকদের জানান, সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ‘বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রেখেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দার 'বিউটিকুইন' শাবানা, আজও দর্শকের হৃদয়ের 'রানি'

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১০

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১১

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১২

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৩

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৪

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৫

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৭

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

২০
X