বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি

জাতীয় নাগরিক পার্টি। ছবি: কালবেলা গ্রাফিক্স
জাতীয় নাগরিক পার্টি। ছবি: কালবেলা গ্রাফিক্স

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি আপাতত গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে না। দলীয় সূত্রে জানা গেছে কিছু বিষয় বিবেচনায় গোপালগঞ্জ বাদ দিয়ে দেশের বাকি ৬৩ জেলায় কর্মসূচিটি পালন করা হবে। তবে আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গোপালগঞ্জে দলের স্থানীয় নেতা-কর্মীরা দোয়া ও মোনাজাতের আয়োজন করবেন।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম প্রথমে ৬৪ জেলাতেই ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা দেন। লিখিত বক্তব্যে সারজিস আলম বলেন, ঐতিহাসিক রক্তস্নাত জুলাই ফিরে এসেছে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে। হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

তিনি বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে এনসিপি দেশজুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে। যা আগামী ৬ জুলাই থেকে শুরু হবে। আগামী ৬ জুলাই থেকে এনসিপির শীর্ষ নেতৃত্ব একই সঙ্গে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে উক্ত পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

তবে এক ঘণ্টা পর গোপালগঞ্জ বাদ দিয়ে সংশোধিত কর্মসূচির তালিকা প্রকাশ করা হয়।

এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার কালবেলাকে, আমরা ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে যাব। ওই দিন বিভিন্ন কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারা ব্যস্ত থাকবেন। এই কারণে আমরা গোপালগঞ্জে যাওয়ার কর্মসূচি আপাতত স্থগিত রেখেছি।

গত বছরের গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলা হয়েছিল, এবার নিরাপত্তা শঙ্কার কারণে স্থগিত করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরের তিনি বলেন, নিরাপত্তার কোনো বিষয় নেই। আমরা আগামী সেপ্টেম্বরে গোপালগঞ্জে যাব। সেই সময়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। এছাড়া এবারও যেসব জেলায় যেতে পারছি না, পরের ধাপ অথাৎ সেপ্টম্বরে সেসব জেলায় যাবেন শীর্ষ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলজ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১০

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১১

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১২

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৩

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৪

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৫

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৬

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৭

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

১৮

বিদ্যুৎ-নেটওয়ার্ক বিপর্যয়ে চরম দুর্ভোগে ২ উপজেলা

১৯

সিরিজ বাঁচাতে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা আজ

২০
X