

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বগুড়ায় নিজ বাসায় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত বগুড়ার টিএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার (১০ জুলাই) দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করা হয়।
পাভেলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।