কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস, হাসপাতালে ভর্তি

ইরানের মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদি। ছবি: সংগৃহীত
ইরানের মানবাধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদি। ছবি: সংগৃহীত

ইরানের মানবাধিকারকর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদি কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (০১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নার্গিস মোহাম্মাদির ফাউন্ডেশন জানিয়েছে, তিনি দু’বার সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন এবং গুরুতর হৃদ্‌রোগজনিত সংকটে ভুগেছেন। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়েছে, কারাগারের চিকিৎসকরা মনে করেছেন তার অবস্থা সেখানে সামাল দেওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও আগে থেকেই তেহরানে তার বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা দেওয়ার সুপারিশ করা হয়েছিল।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, শুক্রবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান কারাগারে তিনি দুবার অজ্ঞান হয়ে পড়েন। তার আইনজীবীরা জানিয়েছেন, মার্চের শেষদিকে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। ঘটনার কয়েক দিন পর তাকে দেখতে গেলে ফ্যাকাশে, দুর্বল দেখা গেছে। এমনকি তার হাঁটার জন্য নার্সের সহায়তার প্রয়োজন হচ্ছিল।

৫৩ বছর বয়সী মোহাম্মাদি গত ১২ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন। ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ সফরের সময় তাকে আটক করা হয়। গত ফেব্রুয়ারিতে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। তার আইনজীবী জানিয়েছেন, এর মধ্যে ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্র’ করার অভিযোগে ছয় বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তার পরিবার জানিয়েছে, কারাগারে থাকার সময় তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। গ্রেপ্তারের সময় তার ওপর চালানো হামলার জন্য এটি হতে পারে। তাদের দাবি, কয়েকজন ব্যক্তি তাকে শরীরের পাশ, মাথা ও ঘাড়ে মারধর ও লাথি মেরেছিল।

নোবেল কমিটিও ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে মোহাম্মাদির ওপর ‘চলমান জীবনহানিকর নির্যাতনের’ নিন্দা জানিয়েছে। তবে এই অভিযোগিত হামলার বিষয়ে ইরান সরকার এখনো কোনো মন্তব্য করেনি।

এর আগে ডিসেম্বরের গ্রেপ্তারের আগে মোহাম্মাদি রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকারবিরোধী প্রচারণার অভিযোগে ১৩ বছর ৯ মাসের সাজা ভোগ করছিলেন। তবে স্বাস্থ্যগত কারণে ২০২৪ সালের শেষ দিক থেকে তিনি সাময়িক মুক্তিতে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১০

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১১

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৩

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১৪

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৬

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৭

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১৯

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

২০
X