কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৫২ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

যুব সমাবেশ সফলে চাঁদপুরে প্রস্তুতি সভা

চাঁদপুরে প্রস্তুতি সভায় বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া। ছবি : কালবেলা
চাঁদপুরে প্রস্তুতি সভায় বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে আগামী ১৬ অক্টোবর ঢাকায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এই যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে শুক্রবার (১৩ অক্টোবর) চাঁদপুরে জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন আকাশের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা যুবদলের টিমপ্রধানের দায়িত্বপ্রাপ্ত সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন শাওন ও অ্যাডভোকেট নাহিদুল ইসলাম নাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, একদফা দাবি আদায়ে বিএনপির নেতৃত্বে আন্দোলন চলছে। আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। তারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে আন্দোলন সফল করবে। এ সময় জেলা ও উপজেলা এবং পৌর যুবদলের সব নেতাকর্মীকে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা ও উপজেলা এবং পৌর যুবদলের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এতে জেলা যুবদলের আওতাধীন উপজেলা এবং পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১১

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১২

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৩

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৪

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৫

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৭

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

২০
X