হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বসতঘর

আগুনে পুড়ে যাওয়া বসতঘর। ছবি : কালবেলা
আগুনে পুড়ে যাওয়া বসতঘর। ছবি : কালবেলা

চাঁদপুরের হাজীগঞ্জের উপজেলার পূর্ব হাটিলা ইউনিয়নের গঙ্গানগর পোদ্দার বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারটির। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে ফয়সাল মুন্সীর ঘরের সিঁদ কেটে মালামাল সরিয়ে নিয়ে ঘরে আগুন দেওয়া হয়।

স্থানীয়রা জানান, কে বা কারা ভোরে ঘরে সিঁদ কেটে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে না পারায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধান সড়কে ইটের ব্লক রেখে রাস্তা বন্ধ থাকায় গাড়ি ঘটনাস্থলে আসতে পারেনি। আগুনের সময় ঘরের বাসিন্দা কেউ ছিলেন না।

হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার বলেন, গ্যাস সিলিন্ডার বা অন্য কোনোভাবে অগ্নিকাণ্ড ঘটার কোনো আলামত পাওয়া যায়নি। দুর্বৃত্তরা ঘরের সিঁদ কেটে পরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুলিশ তদন্ত করলে বের হয়ে আসবে এটা কোনো নাশকতার চেষ্টা না কি অন্য কিছু।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১০

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১১

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১২

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৩

দুই দিনের রিমান্ডে আলভী

১৪

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১৫

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১৬

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

১৭

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১৮

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১৯

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

২০
X