কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে : ওবায়দুল কাদের

যুবলীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
যুবলীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।

আজ সোমবার (১৬ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপির কাছে টাকার নতুন চালান এসেছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তবে ফখরুলকে কোনো ছাড় দেওয়া হবে না। আর এ খেলায় ফাউল করলেই লাল কার্ড দেওয়া হবে। কারণ আওয়ামী লীগের অ্যাকশন ও যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।

আন্দোলনকে সামনে রেখে ঢাকায় বিএনপি নেতাকর্মীদের জোড়ো করা হচ্ছে উল্লেখ করে কাদের বলেন, বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু হয়েছে। তারা হোটেল, খালি ফ্ল্যাট সব বুক করেছে। মির্জা ফখরুল ডিসেম্বরের মতো সরকার পতনের আন্দোলন করতে চায়।

পশ্চিমা বিশ্বের সমর্থন পাওয়া বিএনপির বার্তা মিথ্যা উল্লেখ করে তিনি আরও বলেন, বিদেশিরা কোনো দলের সমর্থন করে না। ফখরুল আজগুবি খবর দেয়।

১৮ অক্টোবর মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ওইদিন বায়তুল মোকাররমে আওয়ামী লীগের জনসভা। আওয়ামী লীগ প্রস্তুত। অবরোধ করলে বিএনপিকে অবরোধ করা হবে। পালাবার পথ পাবে না বিএনপি। শাপলা চত্বরে শেষ রাতে যা হয়েছিল, আরও খারাপ পরিণতি হবে বিএনপির।

যুব সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X