কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসির তপশিল পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে : এ্যাব

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের লোগো।
এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের লোগো।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল সরকারের সুস্পষ্ট ও পূর্ব পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে বলে অভিহিত করে তা প্রত্যাখান করেছে প্রকৌশলীদের সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব।

একইসঙ্গে তফসিল স্থগিতের দাবি জানিয়ে সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ আজ বুধবার এক বিবৃতিতে বলেন, বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে এবং নির্বাচনের পরিবেশ না থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের তপশিল ঘোষণা আমরা প্রত্যাখ্যান করে তা স্থগিতের আহ্বান জানাচ্ছি।

নেতারা বলেন, আওয়ামী সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দিয়েছে। বিএনপির মত অত্যন্ত জনপ্রিয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম ও আলতাফ হোসেন চৌধুরীসহ সিনিয়র নেতাদের কারাগারে পাঠিয়ে বিরোধী দমনের চূড়ান্ত নজির স্থাপন করে আবারও ক্ষমতায় আসার সব ব্যবস্থা করেছে। সে কারণেই সরকারের পদলেহনকারি আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের দাবি দাওয়া আমলে না নিয়ে তপশিল ঘোষণা করায় দেশে সংঘাতময় পরিবেশ তৈরি হচ্ছে।

তারা বলেন, সরকার এমনিতেই তথাকথিত উন্নয়নের নামে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে। স্বাস্থ্য সেবা নিজেই ক্যান্সারে আক্রান্ত হয়ে অন্তিম পর্যায়ে চলে গেছে। সরকারের সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করে এমন পরিস্থিতি তৈরি করেছে যে, সাধারণ মানুষ সাধারণভাবে কোনো সেবা পায় না।

এ্যাব’র শীর্ষ দুই নেতা বলেন, দেশের মানুষকে একটা বিষয় মনে রাখতে হবে যে দেশটা কোনো ব্যক্তি বা দলের নয় বরং দেশটা দেশের প্রতিটা নাগরিকের। তাই দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে যেকোনো ত্যাগের বিনিময়ে এবং নির্বাচন কমিশনেরও দেশের সচেতন নাগরিক হিসেবে দায় দায়িত্ব আছে।

তারা আরও বলেন, সরকারের সুস্পষ্ট ও পূর্ব পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষিত নির্বাচনের তপশিল সম্পূর্ণরুপে প্রত্যাখ্যান করছে ও স্থগিতের দাবি জানাচ্ছে এবং অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমর বীর উত্তম ও আলতাফ হোসেন চৌধুরীসহ সকল রাজবন্দির আশু মুক্তি দেওয়ার মাধ্যমে ও সরকারের এজেন্ডা বাস্তবায়ন থেকে সরে এসে দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১০

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১১

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১২

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৩

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৪

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৫

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৭

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৮

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৯

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

২০
X