নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকরাই আমাদের সিসি ক্যামেরা, বললেন ইসি রাশেদা

নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা। ছবি : কালবেলা
নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা। ছবি : কালবেলা

‘সাংবাদিকরাই আমাদের সিসি ক্যামেরা’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সাংবাদিকরা সিসি ক্যামেরার কাজ করবেন। নানা সীমাবদ্ধতার কারণে আমরা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করতে পারিনি। এক্ষেত্রে আমরা সাংবাদিকদের ওপর নির্ভর করছি। সাংবাদিকরা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার কাজ করবে।’ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় কমিশনার আরও বলেন, ‘সাংবাদিকরা ভোটকেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে যেন ভোট কাজে কোনো ক্ষতি না হয়, সেটি বিবেচনায় রাখতে হবে।’

বর্তমানে ভোটের পরিবেশ অনেক ভালো রয়েছে মন্তব্য করে প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের পরিবেশ উন্নতি ঘটছে। আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে বিনয়ের সঙ্গে বলেছি, তারা যদি আমাদের আর একটু সহযোগিতা দিয়ে নিজেদের মধ্যে হানাহানি-কাটাকাটিসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করেন তবে পরিবেশ আরও অনেক সুন্দর হবে।’

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে সভায় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমান, পুলিশ সুপার গোলাম সবুর, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম ও নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় আসেননি সৌদির কেউ  

দুদকেই বেশি দুর্নীতি, চরিত্র বদলাতে হবে : মাহবুব উদ্দিন খোকন

ফুটবলে সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় মাঠে নামল ১৬ এয়ারলাইন্স

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম

সারাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কতা

‘অসহায়-সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য’

প্রাইভেট হাসপাতালে দেখছিলেন রোগী, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক

হবিগঞ্জ সদর হাসপাতালের গেটে মানব কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে, জানাল এআই

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

১০

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

১১

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

১২

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

১৩

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

১৪

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

১৫

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

১৬

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

১৭

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

১৮

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি

১৯

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X