কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০২:০৮ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল

অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা। ছবি কালবেলা
অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা। ছবি কালবেলা

বিএনপিসহ বিরোধীদলগুলোর দেশব্যাপী চলমান অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুগপতের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়। পুরানা পল্টন মোড় ঘুরে আবার নাইটিঙ্গেল মোড়ে এসে মিছিলটি শেষ হয়।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি এড. নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফ এম এ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান উপস্থিত ছিলেন।

মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, বিজয় না হওয়া পর্যন্ত একদফার আন্দোলন চলতেই থাকবে। আমাদের এ আন্দোলন আদর্শের, জনগণের ন্যায়সঙ্গত, বিবেকবান মানুষের বেড়ে ওঠা-বিকশিত হওয়ার আন্দোলন। যারা গণতন্ত্র, মানুষের স্বাধীনতা, নাগরিক স্বাধীনতাকে সমর্থন দিবেন- তাদের প্রত্যেকেই এ গণতান্ত্রিক আন্দোলনে শরিক হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১১

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১২

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৩

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৪

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৫

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৭

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

২০
X