নাটোর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ

নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। শনিবার (৩০ ডিসেম্বর) আলাইপুর হাফরাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নেতারা বলেন, ৭ জানুয়ারি তামাশার নির্বাচনের নাটক সাধারণ জনগণ মানে না। বড় দলগুলোকে বাইরে রেখে সরকার একটি পাতানো নির্বাচন করছে। এতে সরকার সফল হবে না। যে কোনো মূল্যে এ প্রহসনের নির্বাচন প্রতিহত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, যুবদলের সহসভাপতি ছদরুল ইসলাম ডাম্বেল, ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, এনএস সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক এসএম জুবায়েরসহ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলী নদীর পানি বেড়ে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

জমি দখল ও প্লট জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কর্নেল অলি

কমছে পানি, খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি উন্নতির পথে

এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

চোর অপবাদে ভাইদের শাবলের আঘাতে প্রাণ গেল মামুনের 

ভিয়েতনামে স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটক নিহত

ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনালে ভাইরাস আতঙ্ক

শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী ও ৯ মাসের সন্তান নিহত

বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ জরুরি নির্দেশনা

১০

নানা প্রতিকূলতা-ভয়ভীতির মুখেও পিছিয়ে যাইনি : বাসুদেব ধর

১১

বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

১২

অপরিকল্পিত নগরায়ণে নিয়ম না মানার প্রবণতাই দায়ী: মীর শাহে আলম

১৩

হোয়াইওয়াশ এড়াতে ২০০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

১৪

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

১৫

শিল্পায়ন হবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: পরিবেশমন্ত্রী

১৬

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১৭

বিয়েতে খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

১৮

মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, কী লিখলেন?

১৯

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

২০
X