ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ এএম
অনলাইন সংস্করণ

অবরোধের সমর্থনে ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

অবরোধের সমর্থনে ঢাকার ধামরাইয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ছবি : কালবেলা
অবরোধের সমর্থনে ঢাকার ধামরাইয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ছবি : কালবেলা

ভোট বর্জন ও অবরোধের সমর্থনে ঢাকার ধামরাইয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে অবরোধের সমর্থনে উপজেলার বালিয়া ইউনিয়নের সৈয়দ মোড় এলাকায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। এতে নেতৃত্ব দেন ঢাকা জেলা যুবদলের সহসভাপতি ইবাদুল হক জাহিদ ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসমাইল হোসেন সুমন।

বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা যুবদলের সহসভাপতি ইবাদুল হক জাহিদ বলেন, এ অবৈধ সরকার গত ১৫ বছরে শুধুমাত্র ব্যাংকগুলো থেকেই প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা লুটপাট করেছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এ অবস্থায় সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনের নির্বাচন করতে সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে। আওয়ামী লীগ নিজেদের বিরুদ্ধে নিজেরাই ডামি প্রার্থী দিয়ে এই নির্বাচনকে তামাশায় পরিণত করেছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনই দেশের জনগণ মানবে না। তারা যে কোনো মূল্যে ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন প্রতিহত করবে।

এ সময় ঢাকা জেলা যুবদল নেতা মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ নাঈম, উপজেলা যুবদল নেতা রাকিব, জয়, মাসুদ, এরশাদ, সোয়েব, কামরুল, সোহাগ, শাহিন সহ দুইশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা

‘কসাই শামীম’ গ্রেপ্তার

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রযুক্তিমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

এ বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

১০

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

১১

ব্রাজিলের সর্বকালের সেরা রেকর্ড থেকে এখনো কত পেছনে মেসিরা?

১২

ঐচ্ছিক অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম, পিএস বরখাস্ত

১৩

পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১৪

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪০

১৫

সংসদ সদস্য বাচ্চুকে সর্তক করল জামায়াত 

১৬

নির্বাচনের আগে অডিও ফাঁস নিয়ে বিতর্ক, যা বললেন জয় চৌধুরী

১৭

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী / দেশে চিকিৎসা খরচের ৮০ শতাংশ রোগীর পকেট থেকে যায়

১৯

বিশ্বকাপে প্রথম জয়েই বাজিমাত ডিআর কঙ্গোর

২০
X