কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের নামে সরকার হাজার কোটি টাকা অপচয় করছে : সমমনা জোট

নবম দফায় অবরোধের প্রথম দিনে রাজধানীর পল্টনে মিছিল করেছে সমমনা জোট। ছবি : কালবেলা
নবম দফায় অবরোধের প্রথম দিনে রাজধানীর পল্টনে মিছিল করেছে সমমনা জোট। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, এদেশে আর কোনো একতরফা নির্বাচন হবে না। দেশের জনগণ এ নির্বাচনকে না বলে দিয়েছে। অথচ নির্বাচনের নামে সরকার রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় করছে। রাষ্ট্রের টাকা অপচয়ের হিসাব একদিন এই সরকারকে দিতে হবে।

রোববার দুপুরে নির্বাচনের তসিল বাতিল, খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকা নবম দফায় অবরোধের প্রথম দিনে রাজধানীর পল্টনে এক মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড় ঘুরে পল্টন মোড়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

ড. ফরহাদ বলেন, এরা যেমন জনগণের ভোট ডাকাতি হয়ে ক্ষমতায় আছে, তেমনি বন্দুকের নল ঠেকিয়ে বিরোধীদলের কিছু নেতাকে একতরফা নির্বাচনে অংশ নেওয়াতে বাধ্য করছে। কিন্তু কোনো কিছুতেই এ সরকার রক্ষা পাওয়া সুযোগ নেই। এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হওয়া।

মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X