কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিনে ৯১ কারাবন্দি পরিবারে বিএনপি নেতা বকুলের সহায়তা

খুলনা মহানগরে বিএনপি ও অঙ্গসংগঠনের কারাবন্দি পরিবারকে সহায়তা দিয়েছেন রকিবুল ইসলাম বকুল। ছবি : কালবেলা
খুলনা মহানগরে বিএনপি ও অঙ্গসংগঠনের কারাবন্দি পরিবারকে সহায়তা দিয়েছেন রকিবুল ইসলাম বকুল। ছবি : কালবেলা

খুলনা মহানগরে তিন দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের কারাবন্দি ৯১ নেতার পরিবারে সহায়তা দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এর মধ্যে গত বুধবার (১৩ ডিসেম্বর) প্রথম দিনে মহানগরীর খানজাহান আলী ও আড়ংঘাটা থানার কারাবন্দি ৩৫ নেতা, দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) খালিশপুর, দৌলতপুর ও আড়ংঘাটা থানার কারাবন্দি ৩৩ নেতা এবং আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) খালিশপুর থানার কারাবন্দি ২৩ নেতার পরিবারে এই সহায়তা দেওয়া হয়েছে।

বিএনপির একদফার চলমান আন্দোলনে গত ২৮ অক্টোবর থেকে খুলনায় দল ও অঙ্গসংগঠনের এসব নেতা গ্রেপ্তার হন। সহায়তা হিসেবে কারাবন্দি এসব নেতার পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, রসুন প্রভৃতি পণ্য দেওয়া হয়েছে। রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে খুলনা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তাদের পরিবারের কাছে এসব নিত্যপণ্য সামগ্রী পৌঁছে দেন।

ধারাবাহিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৫ ডিসেম্বর) খুলনা মহানগরীর খালিশপুর থানার সোহেল, সুমন, দবির, বিপ্লব, জাহাঙ্গীর, রফিক, লিটু, বাবু মোল্লা, মনির, আরাফাত, সালাম, জিহান হাওলাদার, নাজমুল, ওহাব, জাহিদসহ কারাবন্দি ২৩ নেতার পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, রসুন প্রভৃতি প্রেরণ করেন কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। থানা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বকুল প্রেরিত এসব সামগ্রী পৌঁছে দেন।

খুলনা বিএনপির নেতারা জানিয়েছেন, নগরীর চার থানার অধিকাংশ কারাবন্দি নেতাকর্মীর বাড়িতে রকিবুল ইসলাম বকুল প্রেরিত সহায়তা সামগ্রী ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া বাকি নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের নিকটও অতিদ্রুত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে বকুলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে বদলি

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১০

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১১

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১২

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৩

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৫

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৬

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৭

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৮

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৯

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

২০
X