কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:০২ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

৭০ শতাংশ ভোট দেখাবে সরকার : গণতন্ত্র মঞ্চ

জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৭০ শতাংশ ভোট দেখানোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলে দাবি করেছে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নেতারা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নৌকায় ভোট পড়বে ৭০ শতাংশ। তার মানে সরকার এবার ৭০ শতাংশ ভোট দেখাবে। জনগণ এই একতরফার তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলেই উনারা আগে থেকেই এই মিথ্যাচার করে যাচ্ছেন।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা এবং একতরফা নির্বাচন ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।

সমাবেশ থেকে আগামী ৭ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ভেতর দিয়ে ক্ষমতাসীনদের বিদায় নিশ্চিত করতে সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান নেতারা। এই লক্ষ্যে ২১ ও ২২ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ এবং ২৩ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবেন তারা। এ সময় মিছিল-মিটিংয়ের অধিকার হরণ করে প্রহসনের নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন মঞ্চের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১০

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১২

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৩

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৪

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৫

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৬

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৭

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৮

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৯

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

২০
X